আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ব্রাজিলের একটি সন্ত্রাসী দল শিয়াদের এ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ হামলায় উক্ত কেন্দ্রের প্রধান ও এ শহরে শিয়াদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেইখ তালেব হুসাইন খাযরাজী আহত হয়েছেন।
হামলাকারীরা হুজ্জাতুল ইসলাম খাযরাজীকে অপহরণ ও হত্যার হুমকি দেয়। এ সময় তারা এ কেন্দ্রের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করাসহ এ কেন্দ্রের সদস্যদেরকে অপমান করে।
সন্ত্রাসীরা শুধমাত্র এ কেন্দ্রের উপর হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি। তারা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব খাযরাজী’র বাসগৃহে হামলা চালিয়ে তাকে হত্যা ও তার পরিবারের সদস্যদেরকে অপহরণের হুমকি দেয়। এ সময় তাঁর বাড়ীতে থাকা গহনা ও তাঁর নিকট গচ্ছিত থাকা সাধারণ মানুষের অর্থও তারা কেড়ে নিয়ে উক্ত স্থান ত্যাগ করে।
উক্ত হামলায় আহত হুজ্জাতুল ইসলাম খাযরাজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার পরিবারের সদস্যরা (বিশেষ করে তার পুত্র নাসেরুদ্দীন খাযরাজী) এ হামলার পর মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।
এ হামলার দিন হতে কয়েকদিন অতিবাহিত হলেও ব্রাজিলের পুলিশ এখনো পর্যন্ত এ হামলার তদন্তের ব্যাপারে কোন রিপোর্ট ঘোষণা করেনি। কোন কোন সূত্রের মতে ল্যাটিন আমেরিকায় তৎপর জায়নবাদ সমর্থিত দল সমূহ এ ধরণের অর্থলোভী ভাড়াটে সন্ত্রাসী দলগুলোকে এ অঞ্চলে ধর্মীয় কার্যক্রম পরিচালনাকারী ইসলামি কেন্দ্র সমূহের মনোবল ও তৎপরতাকে দূর্বল করার উদ্দেশ্যে অর্থ প্রদান পূর্বক ভাড়া করে থাকে।
উল্লেখ্য যে, সাঁউ পাওলো’র ইসলামী কেন্দ্র ল্যাটিন আমেরিকার সবচেয়ে তৎপর কেন্দ্রসমূহের অন্যতম। গত রমজান মাসে এ কেন্দ্রে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদি জাঁক জমকভাবে পালিত হয়েছে।
উক্ত ইসলামি কেন্দ্র চলতি বছরে সাঁউ পাওলো’র আন্তর্জাতিক গ্রন্থমেলায় অংশগ্রহণ করে এবং পর্তূগীজ ভাষায় অনূদিত নাহজুল বালাগাহসহ অন্যান্য গ্রন্থ উপস্থাপন করেছে। এছাড়া পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ বিবৃতিও প্রদান করেছিল।
যেহেতু হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব খাযরাজী শিয়া মাযহাবের বিভিন্ন গ্রন্থ নিজেই পর্তূগীজ ভাষায় অনুবাদ ও প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে যে, ইসলামি ও আহলে বাইত (আ.) এর মাযহাব কেন্দ্রীক এ সকল কর্মসূচীর আয়োজন ও জনাব খাযরাজী’র একনিষ্ঠ চেষ্টার কারণে এ কেন্দ্র শত্রুদের হামলার শিকার হয়েছে। শত্রুরা হুজ্জাতুল ইসলাম জনাব খাযরাজী এবং তাঁর পরিবারের উপর চাপ প্রয়োগের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় আহলে বাইত (আ.) মাযহাবের প্রচার ও প্রসারের পথে বাধা সৃষ্টি করতে চায়।
মাসউদ মেশকি, আন্তর্জাতিক সংবাদ বিভাগ।#